1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জনগুরুত্বপূর্ণ খাল খননের দাবিতে স্মারকলিপি প্রদান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে জনগুরুত্বপূর্ণ খাল খননের দাবিতে স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার মধ্যদিয়ে প্রবহমান জনগুরুত্বপূর্ণ মৃতপ্রায় টরকী-বাশাইল খাল খনন করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে দুই উপজেলার নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

পরিবেশবাদী সংগঠন ক্লাইমেট নেটওয়ার্কের পক্ষ থেকে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক এবং গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের কার্যালয়ে উপস্থিত হয়ে পৃথকভাবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

এসময় সংগঠনটির ডিজিটাল মিডিয়া ডিরেক্টর সৈয়দ মাজারুল ইসলাম রুবেল ও সরকারি গৌরনদী কলেজ অ্যাম্বাসেডর আহাদ তালুকদার এবং গৌরনদীতে স্মারকলিপি প্রদানকালে গৌরনদী সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার আনসার হোসেন সালেক উপস্থিত ছিলেন।

 

পরিবেশকর্মী সৈয়দ মাজারুল ইসলাম রুবেল বলেন, খাল খনন না হওয়ার পাশাপাশি খালের অসংখ্য স্থানে বাঁধ নির্মাণ, অপরিকল্পিত ব্রিজ, দখল ও আবর্জনা ফেলার কারণে খালটির নাব্যতা বিলীন হয়ে এখন মরাখালে পরিণত হয়েছে। অথচ একসময় এ খালটি ছিল এতদঞ্চলের বাসিন্দাদের প্রধান নৌপথ।

 

শীত মৌসুমে খালটি পুরোপুরি শুকিয়ে যায়। এছাড়াও খালটি মরাখালে পরিণত হওয়ায় প্রায় ২০ হাজার হেক্টর জমির আবাদ ব্যাহত হচ্ছে। যেকারণে জরুরি ভিত্তিতে খালটি খনন এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

 

উল্লেখ্য, টরকী-বাশাইল খালটি দীর্ঘদিনে খনন না হওয়া, দখল-দূষণ ও নাব্যতা সংকটে খালটি আজ মৃতপ্রায়। একসময় খরস্রোতা এ খাল এখন ধীরে ধীরে হারাচ্ছে তার অস্তিত্ব। যার প্রভাব পড়ছে কৃষিজমি, পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনজীবনে।

 

বহুবছর ধরে ভুক্তভোগীরা জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে খাল খননের জন্য ধরনা দিলেও খাল খননের কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network