1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ১২ জন নারীকে সম্মাননা প্রদান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ১২ জন নারীকে সম্মাননা প্রদান

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে ১২ জন নারী পেয়েছেন বিশেষ সম্মাননা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর নবগ্রাম রোডের একটি বেসরকারি সংস্থার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১২ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

 

সম্মাননা প্রাপ্তরা হলেন-বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের হেনারা বেগম ও লাইজু বেগম। চরবাড়িয়া ইউনিয়নের ফরিদা ইয়াসমিন ও খাদিজা বেগম। চরকাউয়া ইউনিয়নের বেনজীর হাবিব ও নাজমুন নাহার। চাঁদপুরা ইউনিয়নের জোসনা আক্তার ও শাহিদা সুলতানা। রায়পাশা ইউনিয়নের তাসলিমা ও মাহিনুর বেগম এবং চরমোনাই ইউনিয়নের মরিয়ম আক্তার ও সুভ্রা রানী।

 

আয়োজক সংস্থার প্রতিনিধি শুভংকর চক্রবর্তী বলেন,২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আমরা ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করেছি। এ বছর বৈশ্বিকভাবে ঘোষিত বিষয়বস্তু হলো-নারী ও কন্যার প্রতি ডিজিটাল সহিংসাত বন্ধ করুন।

 

তিনি আরও বলেন-১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন শেষে সোমবার আমরা আমাদের অঙ্গীকারের কথা তুলে ধরেছি। একইসাথে নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ১২ জন নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেছি।

 

তিনি বলেন, ১৬ দিনব্যাপী এই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে আমাদের সম্মিলিত অঙ্গীকার হোক-নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা, অনলাইন ও অফলাইনরোধে শূন্য সহনশীলতা প্রতিষ্ঠা; ভুক্তভোগীর কণ্ঠস্বরকে কেন্দ্র করে নীতি ও কর্মসূচি গ্রহণ; ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ও রাষ্ট্রীয় পর্যায়ে সুসমন্বিত উদ্যোগ; পুরুষ ও ছেলেশিশুকে পরিবর্তনের সহযোগী হিসেবে যুক্ত করে, ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণ।

 

আমাদের সবার লক্ষ্য হোক এমন এক বাংলাদেশ, যেখানে প্রতিটি নারী ও কন্যাশিশু ভয় ও সহিংসতার বাইরে থেকে ডিজিটাল ও বাস্তব উভয় জগতে নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং সম-অধিকার নিয়ে বাঁচতে পারে, আর যেখানে পুরুষ ও ছেলেশিশুরা গর্বের সঙ্গে এই পরিবর্তনের অংশীদার হয়।

 

অনুষ্ঠানের অতিথি বরিশাল জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, নারী নির্যাতন ও নারীর অধিকার রক্ষায় সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সেইসাথে সাংবাদিকদেরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। যাতে যেখানেই নির্যাতন হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়।

 

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্ধেকের বেশি জনসংখ্যা নারী। শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, শিল্পী, আইনজীবী, উদ্যোক্তা, সেবাদাতা, শ্রমিক, কৃষক বা নীতিনির্ধারক, সব ক্ষেত্রেই তাঁদের অবদান দেশকে এগিয়ে নিচ্ছে। তাঁদের নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব ও অংশগ্রহণকে সমর্থন করা শুধু পরিবার নয়, পুরো জাতিকে আরও স্থিতিশীল ও সমৃদ্ধ করে।

 

উল্লেখ্য, বিএনএনআরসি বাস্তবায়ন করছে ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পটি। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করছে সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network