1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তারেক রহমানকে বরণ করতে বাবুগঞ্জ থেকে বিএনপির ২০ হাজার নেতাকর্মী যাবে ঢাকায় - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

তারেক রহমানকে বরণ করতে বাবুগঞ্জ থেকে বিএনপির ২০ হাজার নেতাকর্মী যাবে ঢাকায়

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ  আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। প্রিয় নেতাকে এক নজর দেখার প্রত্যাশায় বাবুগঞ্জ উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ উপলক্ষে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স জানান, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে যাওয়ার উদ্দেশ্যে একদিন আগেই ২৪ ডিসেম্বর বাবুগঞ্জ উপজেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। নেতাকর্মীরা একাধিক টিমে বিভক্ত হয়ে লঞ্চ ও বাসযোগে রাজধানীতে পৌঁছাবেন। এ যাত্রাকে ঘিরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার জানান, রহমতপুর ইউনিয়ন থেকে তিনি নিজ নেতৃত্বে বাসযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ঢাকায় যাবেন। তিনি বলেন, প্রায় ১৭ বছর পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার যে বাসনা ও প্রত্যাশা, তা ২৫ ডিসেম্বর পূরণ হতে যাচ্ছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপজেলা ছাত্রদলের নেতৃত্বে প্রায় ২০টি বাসে করে বিপুলসংখ্যক ছাত্রদল নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি নিজেই এ কর্মসূচির নেতৃত্ব দেবেন বলে জানান।
সবমিলিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে, যা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন দলীয় নেতারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network