1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শীতে বরিশালের জনজীবন বিপর্যস্ত : সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ

শীতে বরিশালের জনজীবন বিপর্যস্ত : সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে হঠাৎ করে চলতি মৌসুমের সর্বনিম্ন ১২ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবীসহ বিভিন্ন পেশার মানুষ।

 

জেলা-উপজেলায় শীত আরও বেশি অনুভূত হচ্ছে। এদিকে বিভিন্ন ঠান্ডজনিত রোগে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে আসন সংখ্যার সাতগুন (তিনশ”) শিশু রোগী ভর্তি রয়েছে।

 

 

বরিশাল আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে।

 

সর্বশেষ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল নয়টায় বরিশালে সর্বনিম্ন ১২ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপূর্বে ২৫ ডিসেম্বর বিকেল তিনটায় সর্বোচ্চ ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

 

এর আগেরদিন ২৪ ডিসেম্বর সর্বনিম্ন ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর প্রভাবে গত কয়েকদিন ধরে শীতে আক্রান্ত রোগীর চাঁপ বেড়েছে শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডে। এ দুর্ভোগ থেকে রেহাই মিলছে না বৃদ্ধদেরও। শেবাচিম হাসপাতালের ৪১ আসনের বিপরীতে ভর্তি রয়েছে তিনশ’ শিশু রোগী।

 

বরিশাল আবহাওয়া অফিসের বেলুন মেকার মো. রাফি বলেন, আগামী কয়েকদিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

 

এ মৌসুমে এটিই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ডিসেম্বরের এই সময়ে এমন আবহাওয়া স্বাভাবিক। কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network