1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রুট পারমিট বাতিল বরিশালের ২ লঞ্চের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ

রুট পারমিট বাতিল বরিশালের ২ লঞ্চের

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ডেস্ক সংবাদ, বরিশাল : চাঁদপুরের মেঘনা নদীতে মাঝরাতে ২ যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় সংশ্লিষ্ট ২ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া পৃথক আরেক ঘটনায় নারায়ণগঞ্জে দুর্ঘটনার পর এম‌ভি সুন্দরবন-১৬ লঞ্চটি সিল করা হয়েছে।

 

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে চাঁদপুরের হাইমচর ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে সংঘর্ষের পর এমভি জাকির সম্রাট-৩ এবং এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

 

এ ঘটনায় মেরিন কোর্টে মামলা করা হবে। ঘটনার পর ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জব্দ করেছে নৌ পুলিশ। শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে লঞ্চটি ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নোঙর করলে বরিশাল নৌ পুলিশ ও ঝালকাঠি থানা-পুলিশ যৌথভাবে সেটি জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

বরিশাল নৌ পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই লঞ্চটির অবস্থান শনাক্ত করা হয়। ঝালকাঠিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই লঞ্চটি জব্দ করা হয়।

 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি নোঙর করার পর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে যান। পরে চারজন কেবিন বয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা বলেন, সংঘর্ষে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

সুন্দরবন-১৬ লঞ্চটি সিল

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় অর্ধনিমজ্জিত বালুবাহী বাল্কহেডে আটকে থাকা ২ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

 

নিহত দুজন হলেন— পটুয়াখালীর দুমকি উপজেলার শাকিল আহমেদ (২৪) ও ঝালকাঠির রাজাপুর এলাকার মোহাম্মদ হাসান (২০)। তারা দুজনই বাল্কহেডের লস্কর ছিলেন।

 

নৌ পুলিশ জানায়, এ ঘটনার পর সুন্দরবন-১৬ লঞ্চটি সিল করা হয়েছে। চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত লঞ্চটি বন্ধ থাকবে। একই সঙ্গে লঞ্চটির স্টাফদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network