1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল জিলা স্কুলের ১৯৭৫ ব্যাচের সুবর্ণজয়ন্তী উদযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ

বরিশাল জিলা স্কুলের ১৯৭৫ ব্যাচের সুবর্ণজয়ন্তী উদযাপন

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ১৯৭৫ থেকে ২০২৫ এই দীর্ঘ পঞ্চাশ বছরের স্মৃতি ও বন্ধনকে ঘিরে বরিশাল জিলা স্কুলের ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থীদের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

 

১৯৭৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আজ শনিবার সকালে জিলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এসে সমবেত হয় শিক্ষার্থীরা। এসময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আবহ।

 

সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. তারিকুর রহমান।

সভায় বক্তব্য দেন, ডা. মিজানুর রহমান, বঙ্কিম চন্দ্র সাহা, মো. সূরুয্যামান, এম. মকবুল আহমদ ফারুক, মো. আবদুস শুকুরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, বরিশাল জিলা স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি তাদের জীবন গঠনের অন্যতম ভিত্তি। দীর্ঘ সময় পর সহপাঠীদের সঙ্গে মিলিত হতে পেরে তারা আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

 

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিময় ও আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন। সুবর্ণজয়ন্তীর এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে নতুন করে বন্ধন দৃঢ় করেছে বলে মনে করেন আয়োজকরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network