নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার থেকে বরিশালের ঐতিহাসিক বেল পার্কে বিভাগীয় বইমলা শুরু হচ্ছে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে। তবে সাপ্তাহিক ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।
এবারের মেলায় বিপুলসংখ্যক লাইব্রেরি সহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানা গেছে। এ উপলক্ষে সোমবার বিকেলে বরিশাল বিভাগীয় সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুল হক বইমেলার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বেশী বেশী করে বই পড়তে সবাইকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমের ভূমিকার ওপরও আলোকপাত করেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনারগনও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বিকেল ৪টায় এবারের বিভাগীয় বইমেলার উদ্বোধন হবে বলে জানা গেছে।