1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বেগম খালেদা জিয়ার জানায় বরিশালের মানুষ : ছিলেন দিনভরই টিভির সামনে - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বেগম খালেদা জিয়ার জানায় বরিশালের মানুষ : ছিলেন দিনভরই টিভির সামনে

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষ বুধবার দিনভরই টিভির সামনে ছিলেন। রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। শিশু থেকে বয়স্ক প্রতিটি মানুষই টিভি সেটের সামনে সকাল থেকে বিকেল পর্যন্ত টিভি সেটে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায় প্রত্যক্ষ করেছেন।

 

বেগম জিয়ার নামজে জানাজা ও দাফন অনুষ্ঠান প্রত্যক্ষ্যকালে অনেকেই কান্নায় ভেঙে পরেন। ঘরের বাইরে বিভিন্ন বাজারসহ চায়ের দোকানগুলাতেও টিভির সামনে ছিল অশ্রুসজল উৎসুক জনতার ভীড়।

 

তবে মঙ্গলবার সকালের পর থেকেই বিএনপি’র বিপুলসংখ্যক নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষও ঢাকায় ছুটে গেছেন বেগম জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে বিএনপি’র সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কলো পতাকা উড়ছে। বরিশাল মহানগরীর বেশিরভাগ রাস্তার ধারেও বিভিন্ন স্থাপনায় কালো পতাকা উড়তে দেখা যচ্ছে।

 

এদিকে মঙ্গলবার সকালে বেগম জিয়ার মৃত্যু সংবাদ শোনার পর থেকে শোকে স্তদ্ধ দক্ষিণাঞ্চলের জনজীবন এখনো অনেকটাই স্বাভাবিক নয়। মঙ্গলবার দিনভরই বেশিরভাগ মানুষ বিভিন্ন টিভি চ্যানেলে বেগম জিয়ার মৃত্যু পরবর্তী সংবাদ অবলোকন করার পরে বুধবারও সকাল থেকেও টিভির সামনে ছিলেন।

 

বরিশাল সহ দক্ষিণাঞ্চলের অনেক এলাকাতেই বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআনখানি সহ দোয়া মোনাজাতও অনুষ্ঠিত হচ্ছে।

 

 

শুক্রবার জুমা বাদ এ অঞ্চলের মসজিদসমুহে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। ৩১-২-২০২৫।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network