1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুরে প্রশাসনের উদ্যোগে দোয়া অনুষ্ঠান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুরে প্রশাসনের উদ্যোগে দোয়া অনুষ্ঠান

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি শুক্রবার জুমার নামাজ শেষে উজিরপুর উপজেলা পরিষদ জামে মসজিদে উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু,উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মোঃ আলী সুজা,উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল হক আজাহারী।
এছাড়াও উপস্থিত ছিলো শত শত নেতাকর্মী ও ধর্মপরায়ন মুসল্লী। দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও সততা নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন।
এছাড়া মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ  মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network