1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আওয়ামী লীগ নেতার গড়া গ্লোবাল ইউনিভার্সিটির ভর্তি বন্ধ রাখার নির্দেশ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

বরিশালে আওয়ামী লীগ নেতার গড়া গ্লোবাল ইউনিভার্সিটির ভর্তি বন্ধ রাখার নির্দেশ

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে ‘জানুয়ারি ২০২৬’ সেশন থেকে সবধরনের প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান। এছাড়া তাদের কন্যা এস আমরিন রাখি বোর্ড অব ট্রাস্টি ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

 

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে সংশ্লিষ্ট একাধিক সূ্ত্ের জানা গেছে-ইউজিসির ৫৮তম সভার সিদ্ধান্ত এবং একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে কমিশনের এই সিদ্ধান্ত ‘জানুয়ারি ২০২৬’ থেকে কার্যকর হবে বিধায় এর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বর্তমান শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে বলে জানিয়েছেন মো. সুলতান মাহমুদ। পরিচালক স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক বিষয় সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে কমিশন কর্তৃপক্ষের তিন সদস্য বিশিষ্ট গঠিত কমিটির দাখিলকৃত প্রতিবেদনের সুপারিশ এবং কমিশনের ৫৮তম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো:

 

১। কমিশন কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের সব প্রোগ্রামে ‘জানুয়ারি ২০২৬’ তারিখ হতে নতুন শিক্ষার্থী ভর্তি সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। তবে ওই তারিখের পূর্বে চলমান কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

২। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য (নাম, আইডি নং, সেশন, বিভাগ, অনুষদ, এনআইডি, মোবইল নম্বর) অবশ্যই কমিশনে প্রেরণ করতে হবে। অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য ন্যূনতম সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ এবং ল্যাবরেটরি সুযোগ-সুবধিা প্রস্তুত করে কমিশনকে লিখিতভাবে প্রমাণসহ জানাতে হবে। অনুমতি সাপেক্ষে প্রয়োজনে বিশ্ববিদ্যালয় এফডিআর এবং এর লভ্যাংশ ব্যবহার করতে পারবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক অবস্থায় ফিরে এলে এফডিআরের মূল এবং লভ্যাংশ পুনর্ভরণ করতে হবে।

৩। বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন অবশ্যই ব্যাংকের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করতে হবে এবং একই সাথে শিক্ষার্থীদের বেতন, সেমিস্টার ফি ও যাবতীয় লেনদেন ব্যাংকের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা গ্রহণ করে আগামী ‘ফেব্রুয়ারি, ২০২৬’র মধ্যে কমিশনকে লিখিতভাবে জানাতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network