1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বৈষম্য দূর করতে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে : বরিশাল-৪ আসনের এমপি প্রার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বৈষম্য দূর করতে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে : বরিশাল-৪ আসনের এমপি প্রার্থী

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৪ আসনের হাত পাখার প্রার্থী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন-ক্ষমতার বৈষম্য দূর করতে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের আজ শুক্রবার বাদ জুমা কাজিরহাট থানার আন্দারমানি ইউনিয়নের জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎকালে জনগণের উদ্দেশ্যে আরও বলেছেন, দেশে স্বাধীনতা পরবর্তী সময় থেকে রাজনৈতিক ক্ষমতার চরম বৈষম্য বিদ্যমান।  কোনো দল ক্ষমতায় গেলে বিরোধী দলের নেতারা ঘরে ঘুমাতে পারে না, তাদেরকে খুন- ঘুম মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করা হয়।  এমনও ঘটনাও ঘটেছে যে, ক্ষমতাসীন দলের হয়রানির ভয়ে ভাঙ্গা কবরের মধ্যে আশ্রয় নিতে হয়েছে।  অতএব এই ক্ষমতার রাজনীতি কোন সভ্য মানুষের রাজনীতি হতে পারে না।  আমি বলবো দেশের রাজনীতি বিষাক্তনীতিতে-কুলসিত নীতিতে পরিণত হয়েছে। এটাই আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা।

 

তিনি আরো বলেন, একটি দল মাত্র ৩০ শতাংশ ভোট পেয়ে সরকার গঠণ করে রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা ভোগ করে।  অথচ বাকি ৭০ শতাংশ জনগণ নানাভাবে বঞ্চিত থাকে। তারা রাষ্টের কর প্রদান করার পরেও মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, যা কখনোই ন্যায়সঙ্গত নয়।

 

সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের আরও বলেন, এই বৈষম্যমূলক রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করা জরুরি। ন্যায়বিচার, ইনসাফ ও সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। দেশের আপামর জনসাধারণকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ইসলামী দলকে সমর্থনের মাধ্যমে ক্ষমতার বৈষম্য দূর করতে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network