1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উল্লাস থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে সরকারি জমির দখল ঠেকাতে সাইনবোর্ড, হবে খেলার মাঠ বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপ‌ক্ষের অবহেলা র‌য়ে‌ছে, বর্তমান অবস্থা নিয়ে প্রতিমন্ত্রী নুর ভোলায় এসএসসিতে পাশের হার-৫৩ দশমিক ৭১শতাংশ; মেয়েদের ফলাফল সন্তোষজনক তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ইলিশ ও রসমালাইয়ের স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী পটুয়াখালীতে উচ্চ ফলনশীল জি-৯ কলার বাণিজ্যিক চাষে কৃষিতে নতুন সম্ভাবনা বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার এসএসসিতে জিপিএ-৫ পেলেন বাবুগঞ্জের কৃতী সন্তান মো. রিহান বিশ্বাস বরিশালে বিদেশ ফেরত কর্মীদের কর্মসংস্থান নিয়ে কর্মশালা

উল্লাস থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির

  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

খেলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিন আজ। শনিবার (৭ ফেব্রুয়ারি) ৩টি ম্যাচে লড়বে ৬ দল। খেলার কথা ছিল বাংলাদেশেরও। তবে নিরাপত্তাশঙ্কায় ভারত যেতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। তাইতো কলকাতার ইডেন গার্ডেন্সে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশকে পরিকল্পিতভাবেই বিশ্বকাপ থেকে দূরে রাখা হয়েছে বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমি ডা. শফিকুর রহমান।

 

 

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের ক্রিকেটার ও ক্রিকেট সমর্থকদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দেন জামায়াত আমির। তিনি বলেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে।

 

 

এরপরই বেদনা প্রকাশ করে তিনি বলেন, ‘দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।

 

 

ক্রিকেটারদের উদ্দেশে শফিকুর রহমানের ভাষ্য, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ। বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।

 

 

প্রসঙ্গত, উগ্রপন্থিদের চাপে পড়ে ও পরে নিরাপত্তার দোহাই দিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেয়া হয়েছিল বিসিসিআইয়ের নির্দেশে। পরে নিরাপত্তা শঙ্কায় সেদেশে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিসিবি চেয়েছিল, শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো খেলতে। তবে বাংলাদেশের দাবি মানেনি আইসিসি। শেষ পর্যন্ত বাংলাদেশের নিজেদের অবস্থানে অনঢ় থাকায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তুর্ভুক্ত করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের সঙ্গে এমন আচরণের প্রতিবাদ হিসেবে পরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দেয় পাকিস্তান।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network