1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সৌন্দর্যের প্রতীক জুলাই স্মৃতিস্তম্ভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য গুলিবিদ্ধ জামায়াতের সঙ্গে জোটে আপত্তি, এনসিপি ছাড়ছেন নেত্রীরা স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম

বরিশালে সৌন্দর্যের প্রতীক জুলাই স্মৃতিস্তম্ভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর আমতলা পানিরট্যাংকি মোড়ে স্বাধীনতা পার্কের দক্ষিণপাশে গড়ে তোলা হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। নানা স্লোগান লেখনীতে ভরপুৃর এই স্তম্ভটি যেন একটি সৌন্দর্যের প্রতীক। বিকেল গড়ালে অনেকেই এই স্তম্ভের নিচে কিংবা আশপাশে কিছুক্ষণ বসেন বা পায়চারি করেন। সোনালী রোদ আর মৃদু শীতল বাতাস যেন এক অন্য রকম অনুভুতি।

 

২০২৫ সালের ৫ আগস্ট এখানে সবুজ বনায়ন কর্মসূচি ও দেয়ালচিত্র করা হয়। বরিশাল জেলা পরিষদের অর্থায়নে তৎকালীন বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার এই কার্যক্রমের উদ্বোধন করেন। তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ও শহীদদের স্মরণে এসব স্থাপন করা হয়। পাশের দেয়ালে জুলাইয়ে আলোচিত ঘটনাবলির দৃশ্য এবং আবেগময় স্লোগানগুলো লেখা রয়েছে। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখে স্মৃতিচারণ করেন।

 

ছাত্র-জনতার ওপর স্বৈরাচারী সরকারের অ্যাকশনের কিছু অমানবিক চিত্র দেখে অনেকে আঁতকে ওঠেন। মঙ্গলবার, (১৭ ফেব্রুয়ারী ২০২৬) স্মতিস্তম্ভের পাশে ঘুরতে থাকা একজন ছাত্র বলেন, জুলাই একটি চেতনা, জুলাই একটি ইতিহাস।

 

এই ইতিহাস সংরক্ষণে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। তাছাড়া স্বল্প পরিসরে এখানে স্থাপনা গড়া হয়েছে। জুলাইকে ঘিরে একটি বড় প্রকল্প বরিশালে স্থাপনের দাবিও জানান তিনি। স্বাধীনতা পার্কঘেঁষে গড়া এই স্থাপনাটুকু যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার দাবি জানান স্থানীয়রা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network