1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অ্যাডঃ আবুল কালাম শাহীন কে মেয়র হিসাবে  দেখতে চায় বরিশালবাসী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

অ্যাডঃ আবুল কালাম শাহীন কে মেয়র হিসাবে  দেখতে চায় বরিশালবাসী

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ সাদ্দাম হোসেনঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে এ্যাডভোকেট আবুল কালাম শাহীন এর নামকে কেন্দ্র করে নগরজুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা।

 

জানা গেছে, বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডের বাজার, দোকান, পাড়া-মহল্লা এবং চায়ের আড্ডায় বিএনপির প্রার্থী হিসেবে তাঁকেই নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তৃণমূল পর্যায়ে তাঁর সাংগঠনিক দক্ষতা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগকে সামনে এনে অনেকেই তাঁকে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখছেন।

 

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি সমৃদ্ধ একজন নেতা। তিনি এম.এ (মাস্টার্স) এবং এলএল.বি ডিগ্রি অর্জন করেছেন। একজন আইনজীবী হিসেবে তাঁর পেশাগত অভিজ্ঞতা ও যুক্তিনির্ভর নেতৃত্ব রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন সচেতন মহল।

তিনি মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে অনুপ্রাণিত এবং সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর নেতৃত্বে রাজনীতিতে গড়ে ওঠা একজন পরীক্ষিত সংগঠক। পাশাপাশি দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনা ও রাজনৈতিক দর্শন অনুসরণ করে তিনি তৃণমূল রাজনীতিকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের প্রতি দীর্ঘদিনের নিষ্ঠা, নেতৃত্বগুণ, শিক্ষাগত যোগ্যতা ও জনসম্পৃক্ততার কারণে অ্যাডভোকেট শাহিন ইতোমধ্যে নগর রাজনীতিতে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যেও তাঁকে ঘিরে উৎসাহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

 

সবমিলিয়ে, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বর্তমান সময়ে নগর রাজনীতির অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন অ্যাডভোকেট আবুল কালাম শাহিন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network