1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির ওপর প্রাণনাশের চেষ্টা, মারধর ও অর্থ লুটের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী আলম রাঢ়ী (৫০), পিতা মৃত হাতেম রাঢ়ী, দক্ষিণ মোড়াকাঠী এলাকার বাসিন্দা। তিনি বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সি.আর মামলা নং–৪৩৫/২০২৬ (উজিরপুর) দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে উজিরপুর উপজেলার মোড়াকাঠী এলাকায় ১ নম্বর আসামির পুরাতন বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

বাদীর অভিযোগ, পূর্ব বিরোধের জেরে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি প্রতিবাদ করলে আসামিরা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তার মাথায় তিনটি সেলাই দিতে হয়।

এছাড়া গাছের লাঠির আঘাতে তার ডান বাহুতে গুরুতর জখম হয় এবং এক আসামি গলা চেপে ধরে শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। হামলার সময় তার পকেটে থাকা নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

বাদীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত আলম রাঢ়ীকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)–এ ভর্তি করা হয়।

মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩০৭, ৩২৪, ৩২৫, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের দাবি, আসামিরা এলাকায় বিভিন্ন সময় চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ নম্বর আসামির বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির একটি মামলা চলমান রয়েছে।
স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় এবং থানায় গেলে আদালতে মামলা করার পরামর্শ পাওয়ায় কিছুটা বিলম্বে মামলা দায়ের করা হয়েছে বলে বাদী জানান।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।‌ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network