1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে জাল নোট ভাঙাতে গিয়ে বিক্রেতা আটক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে দ্বিতীয় বৈঠক সোমবার এইচএসসিতে শূন্য পাস, পাঁচ বছরের নথিসহ ২৬ অধ্যক্ষকে তলব বালু অপসারণের নামে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি শিবপুরে অর্গানিক এগ্রো লিমিটেড-এর ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা,১০ লক্ষাধিক টাকার ক্ষতি দুই শিক্ষক দিয়ে চলছে বাউফল নার্সিং ইনস্টিটিউট, ব্যাহত শিক্ষা কার্যক্রম উজিরপুরে সড়ক সংস্কারের আড়ালে সরকারি গাছ লুট-পাট! কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু 

গৌরনদীতে জাল নোট ভাঙাতে গিয়ে বিক্রেতা আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে নারী দোকানদারের কাছে জাল টাকার নোট ভাঙাতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন আশরাফ চৌকিদার (৪২) নামে এক ব্যক্তি।

 

পরে তাকে জাল নোটসহ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যের মোট ৪ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে গৌরনদী উপজেলার বংকুরা এলাকায়।

 

আটক আশরাফ একই উপজেলার শাহজিরা গ্রামের আনোয়ার চৌকিদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার বিস্তার ঘটিয়ে আসছিলো। মঙ্গলবার দুপুরে তিনি বংকুরা এলাকার একটি দোকানে গিয়ে এক নারী দোকানদারের কাছে জাল টাকা ভাঙানোর চেষ্টা করেন।

 

বিষয়টি দোকানদারের সন্দেহ হলে স্থানীয়দের জানান। পরে আশপাশের লোকজন তাকে আটক করে চন্দ্রহার বাজারে নিয়ে আসে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে আটকে রাখে। খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফকে জাল নোটসহ আটক করে থানায় নিয়ে আসে।

 

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আশরাফ নামের একজনকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকার তিনটি জাল নোটসহ মোট ৪ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network