উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে সরকারি রাস্তা ঘেষে বিস্তীর্ণ জমিতে প্রটেক্ট ছাড়াই প্রভাবশালীদের অবৈধ মাছের ঘের নির্মাণ,ভবিষ্যতে মাছের তান্ডবে রাস্তা বিলীন হওয়ার আশঙ্কা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উজিরপুর উপজেলার হারতা টু সাতলা সড়কের রাজাপুর বাজার সংলগ্ন কয়েক একর জুড়ে বিস্তীর্ণ জমিতে ভেকু দিয়ে ব্যপক মাটি কেটে গভীরতম মাছের ঘের নির্মাণ করে ওই এলাকার প্রভাবশালী মোঃ রেজাউল করিম হাওলাদার। এতে করে অচিরেই রাস্তা গিলবে মাছে। চলাচলে ব্যহত হওয়ার শঙ্কা। রাস্তা বিলীন হলে ইরি চাষ ব্যহত হবে। তাই দুশ্চিন্তায় কৃষকরা। অচিরেই অবৈধ মাছের ঘের নির্মাণ কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
এ ব্যপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।