1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ

  • আপডেট সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক, দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান টুলু। গত পহেলা ফেব্রুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন।

মোস্তাফিজুর রহমান টুলু বাবুগঞ্জ উপজেলার একটি সুপরিচিত নাম। তিনি বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং বর্তমানে সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি সততার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন।

পেশাগত জীবনে মোস্তাফিজুর রহমান টুলু একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ করেছেন। বিশেষ করে অবসর সময়ে তিনি সমাজের নানান অসঙ্গতি, সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার গল্প তুলে ধরে স্থানীয় সাংবাদিকতাকে সমৃদ্ধ করে আসছেন।

দীর্ঘদিন অবৈতনিকভাবে স্থানীয় সাংবাদিকতায় যুক্ত থেকেও তিনি কখনো দায়িত্ববোধ থেকে বিচ্যুত হননি। জনস্বার্থে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরাই তার সাংবাদিকতার মূল লক্ষ্য।

তার এই অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও পেশাগত সততার স্বীকৃতি হিসেবেই দৈনিক কীর্তনখোলা পত্রিকা কর্তৃপক্ষ তাকে বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।

এই নিয়োগে বাবুগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং তার পেশাগত সাফল্য কামনা করেছেন। আশা করা হচ্ছে, মোস্তাফিজুর রহমান টুলুর হাত ধরে বাবুগঞ্জ উপজেলার শিক্ষা, সমাজ, উন্নয়ন ও জনজীবনের বাস্তব চিত্র আরও শক্তভাবে দৈনিক কীর্তনখোলার পাতায় উঠে আসবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network