উজিরপুরে মাছের ঘের দ্বন্দ্ব চরমে, অসাধু ব্যবসায়ী আ’লীগ নেতা বেপরোয়া
আপডেট সময় :
শনিবার, ৭ মার্চ, ২০২৬
উজিরপুরে মাছের ঘের দ্বন্দ্ব চরমে, অসাধু ব্যবসায়ী আ’লীগ নেতা বেপরোয়া
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় মাছের ঘের দ্বন্দ্ব চরমে,অসাধু ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা রুহুল আমিন সরদার। স্থানীয় সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার সাতলা ১ নং ওয়ার্ড আলামদি গ্রামে ১শত একর বিস্তির্ণ জমিতে সততা মৎস্য ঘেরের সভাপতি মোঃ রুহুল আমিন সরদার আড়াই বছর ধরে ভূমি মালিকদের ধোঁকা দিয়ে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের দোসর সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন সরদার বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির সাথে জড়িয়ে অসহায় ভূমি মালিকদের জিম্মি করে মৎস্য ঘেরে মাছ চাষ করে নিজের আখের...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় মাছের ঘের দ্বন্দ্ব চরমে,অসাধু ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা রুহুল আমিন সরদার।
স্থানীয় সুত্রে জানা যায় উজিরপুর উপজেলার সাতলা ১ নং ওয়ার্ড আলামদি গ্রামে ১শত একর বিস্তির্ণ জমিতে সততা মৎস্য ঘেরের সভাপতি মোঃ রুহুল আমিন সরদার আড়াই বছর ধরে ভূমি মালিকদের ধোঁকা দিয়ে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের দোসর সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন সরদার বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির সাথে জড়িয়ে অসহায় ভূমি মালিকদের জিম্মি করে মৎস্য ঘেরে মাছ চাষ করে নিজের আখের গোছাচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে একাধিক ভূমি মালিকরা সাতলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ কাইয়ুম ভাট্রি ও সাতলা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামাল বিশ্বাসের কাছে অভিযোগ করে। এরপর ৫ মার্চ বেলা ১১ টায় পশ্চিম সাতলা মায়ের দোয়া ক্লিনিক এর সামনে কাইয়ুম ভাট্রি ও জামাল বিশ্বাস অভিযুক্ত আওয়ামীলীগ নেতা রুহুল আমিন সরদারকে জিজ্ঞাসাবাদ করলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন ভয়ভীতি ও মামলা দেয়ার হুমকি দেয়। এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্তকে পাওয়া যায়নি। এদিকে ভুক্তভোগী ভূমি মালিকরা অভিযোগ আওয়ামী লীগের দোসর রুহুল আমিন সরদারের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।