1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইসলামী আন্দোলন বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

ইসলামী আন্দোলন বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গতকাল ৭ মার্চ ২০২৬ ইং, রোজ শনিবার (১৭ই রমজান) বাদ আসর ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরকাউয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আহমেদ আলী তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আফজাল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

 

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরকাউয়া ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network