1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আন্তর্জাতিক নারী দিবসে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে আন্তর্জাতিক নারী দিবসে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে সমাবেশ, মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সম্মিলিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্ষদ বরিশালের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সামাজিক প্রতিরোধ কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, সচেতন নাগরীক কমিটি সনাক, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

সমাবেশ বক্তরা বলেন, প্রতিবছর নারী দিবসে একটি নতুন প্রত্যাশা পূরণের আশা থাকে। কিন্তু তা পূরণ হয়না। সকলের প্রত্যাশা নারী নির্যাতন, নিপীড়ন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা হচ্ছেনা। বর্তমান সরকারে কাছে নারী দিবস থেকে নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

প্রবীন নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পিডিও’র নির্বাহী পরিচালক রনজিৎ দত্ত, ব্লাস্টের বরিশালের কোঅডিনেটর সাহিদা তালুকদার, নাগরীক উদ্যোগের জেলা সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, বিএনডিএন সভাপতি আনোয়ার জাহিদ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্ত্তী, অধ্যাপিকা টুনু রানী কর্মকারসহ আরো অনেকে।

পরে নগরীতে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network