1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সড়ক নির্মাণে চাঁদা দাবি, ঠিকাদারের সংবাদ সম্মেলন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালী ছাত্রদল নেতার মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ বরিশালে কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ পিরোজপুরের নেছারাবাদে সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ঢাকা-বরিশাল মহাসড়কে খোঁড়াখুঁড়ি আর খানাখন্দ, ঈদযাত্রা নিয়ে শঙ্কা চরফ্যাশনে যানজট নিরসনে প্রশাসনের অভিযান, প্রতিবাদে বাস ধর্মঘট মালিক-শ্রমিকদের মুলাদীতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে জামায়াতের ইফতার মাহফিল বিএনপিকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহার করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নেছারাবাদে সরকারি খাল দখল করে দোকান নির্মাণ, উচ্ছেদের দাবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সড়ক নির্মাণে চাঁদা দাবি, ঠিকাদারের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চাঁদা দাবি করে না পাওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সড়ক ও ড্রেনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। আজ সোমবার বিকেলে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে সরকারপ্রধানের হস্তক্ষেপ কামনা করেন ঠিকাদার এ বি এম আওলাদ হোসেন।

লিখিত বক্তব্যে আওলাদ হোসেন বলেন, তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত প্রথম শ্রেণির ঠিকাদার এবং নগর বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান প্রায় ৫৮ লাখ টাকার সড়ক নির্মাণকাজে চাঁদা না দেওয়ায় ১ মার্চ থেকে কাজ বন্ধ করে দেন ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী।

ঠিকাদারের অভিযোগ, এ ঘটনায় জড়িত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন (শান্ত), ছাত্রদল নেতা (কমিটিতে পদ নেই) আজমাইন সাকিব এবং সাবেক সভাপতি রেজা শরিফ। তাঁরা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুললেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজের সামগ্রী পরীক্ষা করে মানসম্মত বলে সার্টিফিকেট দিয়েছে।

ঠিকাদার জানান, গত রোববার বিকেলে কাজ শুরুর বিষয়ে জানতে তিনি উপাচার্যের কার্যালয়ে যান। সেখান থেকে বের হয়ে বিকেল পৌনে চারটার দিকে প্রধান ফটক দিয়ে যাওয়ার সময় ছাত্রদল কর্মী আজমাইন সাকিব ও তাঁর সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে তাঁকে ধাওয়া করেন। এ সময় তিনি উপাচার্যের কক্ষের পাশের একটি কক্ষে আশ্রয় নেন। পরে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করেন। আওলাদ হোসেন বলেন, ‘আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। জীবনের এই বয়সে লাখ লাখ টাকা বিনিয়োগ করে সরকারি কাজ করছি। চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।’

এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল কর্মী আজমাইন সাকিব দাবি করেন, সড়ক নির্মাণের ঢালাইয়ের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এ কারণে তাঁরা কাজটি বন্ধ করে দিয়েছেন এবং নিম্নমানের পাথর পরিবর্তনের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ ৬ মার্চ প্রথম আলোর কাছে দাবি করেন, ঠিকাদার অন্যায়ভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে ছাত্রদলের আজমাইন সাকিবসহ শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। ঠিকাদার বরিশালের বিভিন্ন নেতাকে দিয়ে তাঁর (রেজা শরীয়) কাছে নালিশ করেছিলেন। কয়েক দিন পর ক্যাম্পাসে গিয়ে দেখেন, ভালো মানের পাথর ও মালামাল আনা হচ্ছে। তখন ঠিকাদারকে রেজা শরীফ বলেন, ভালো মানের পাথর, বালু ও রড দিয়ে কাজ করলে কেউ কাজ বন্ধ করতে আসতেন না। তিনি ভালো সামগ্রী দিয়ে কাজ করার পরামর্শ দেন। ওই ঠিকাদারের সঙ্গে টাকাপয়সা বা চাঁদার কোনো সম্পর্ক নেই।

বিষয়টি নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তৌফিক আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক নির্মাণের কাজ আলোচনা করে শুরুর চেষ্টা চলছে। একটি ভিজিলেন্স টিম (নজরদারি দল) নির্মাণসামগ্রী পরীক্ষা করে ভালো মান পেয়েছে। কাজ বন্ধ রাখার কোনো কারণ নেই।

প্রসঙ্গত এ ঘটনায় ঠিকাদার এ বি এম আওলাদ হোসেন বন্দর থানায় বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও ছাত্রদল নেতা আজমাইন সাকিবসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network