1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি : বরিশালের দায়িত্বে হাফিজ উদ্দিন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ঝালকাঠি বাকশিস (সেলিম ভূঁইয়া)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কলাপাড়ায় ইয়াবা সেবনের অপরাধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কারাদণ্ড বাকেরগঞ্জে পশ্চিম রুনসী জামে মসজিদে মেয়র প্রার্থী হারুন সিকদারের ইফতার ও দোয়া মাহফিল বরিশালে চশমার দোকানে প্রেমিকের ‘দা’ নিয়ে হামলা : লেন্স পাল্টানো নিয়ে তুলকালাম রাঙ্গাবালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত কুয়াকাটায় ইয়াবা সেবনকালে ভিডিওতে ধরা খেলেন মৎস্যজীবী দল নেতা ১৬ বিঘা জমিতে আবাদ : পানির ভয়াবহ সংকটে কলাপাড়ার ধান চাষিরা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি : বরিশালের দায়িত্বে হাফিজ উদ্দিন

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি : বরিশালের দায়িত্বে হাফিজ উদ্দিন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ঘোষিত সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার নারী প্রধান পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল বিভাগের সার্বিক দায়িত্ব পেয়েছেন লালমোহনের কৃতি সন্তান ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে ০৭ বারের নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

জানা যায়, সমাজের অসচ্ছল ও নারী প্রধান পরিবারগুলোর আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। প্রথম ধাপে দেশের ৩৭ হাজার নারী প্রধান পরিবারকে এই কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সহায়তা ও সেবার সুযোগ পাবেন।

এ কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ও তত্ত্বাবধানের দায়িত্বও পেয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। পর্যায়ক্রমে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে এ দায়িত্ব পাওয়ায় লালমোহন-তজুমদ্দিনের সাধারণ মানুষ আশাবাদী ও আনন্দিত। এলাকাবাসীর মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের প্রতি তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে এই কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে এলাকার অসচ্ছল নারী প্রধান পরিবারগুলো উপকৃত হবে এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী প্রধান পরিবারগুলোর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network