1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবিরের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল সিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৯ মার্চ ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও হামলাকারীদের কেউ গ্রেপ্তার না হওয়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সুত্র জানায়, গত ৯ মার্চ মব সৃষ্টি করে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির ওপর হামলা ও তাকে মারধর করার ঘটনা ঘটে। ওই হামলায় নেতৃত্ব দেয় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল সিকদার। ঘটনার দিন বিএনপি নেতা মোঃ সোহেল সিকদারের নেতৃত্বে ৩৫-৪০ জন হামলাকারী মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে চেয়ারম্যান ও তার লোকজনের ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে আহত করে। এ সময় হামলাকারী ইউনিয়ন পরিষদের সরকারি কাগজপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে শুক্রবার (১৩ মার্চ) রাতে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৬। মামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল সিকদারসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। মামলা আরো অজ্ঞাত ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা জানান, নিয়ামতি ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় একটি মামলা এজাহার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network