1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী বিক্রেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী বিক্রেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

 

এ ঘটনায় বরিশাল কোতোয়ালী মডেল থানা ও এয়ারপোর্ট থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

 

এরপূর্বে নগরীর নবগ্রাম রোড এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তারের পাশাপাশি ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতর স্বীকারোক্তি মতে এয়ারপোর্ট থানার রুইয়া এলাকা থেকে অপর এক নারীকে ছয় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।

 

তথ্যের সত্যতা নিশ্চিত করে রবিবার (১৫ মার্চ) দিবাগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক তানভীর হোসেন খান জানিয়েছেন, নবগ্রাম রোডের সরদারপাড়া এলাকার মিজানুর রহমান খানের ম্যানশন এবং রুইয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে নগরীর জিয়া সড়কের মিলন মল্লিকের স্ত্রী নিপা বেগম (৪২) এবং নবগ্রাম রোডের রুইয়া এলাকার ইলিয়াস খানের স্ত্রী অন্তরা আক্তারকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত নিপা ম্যানশন ভবনের চারতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে নিপার শয়নকক্ষের খাটের নিচ থেকে চারটি প্যাকেটে ১০ কেজি গাঁজা জব্দসহ তাকে (নিপা) গ্রেপ্তার করা হয়। একইদিন রাতে রুইয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগ থেকে আরও ছয় কেজি গাঁজাসহ অন্তরা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অন্তরা ও নিপা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন থেকে মাদক কারবার চালিয়ে আসছিলো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network