1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পদ্মা সেতু দিয়ে স্বস্তিতে দক্ষিণাঞ্চলের যাত্রীরা ঘরে ফিরছেন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

পদ্মা সেতু দিয়ে স্বস্তিতে দক্ষিণাঞ্চলের যাত্রীরা ঘরে ফিরছেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে দক্ষিণাঞ্চলের ২৯ জেলার যাত্রীরা ঢাকা-মাওয়া মহাসড়কে পদ্মা সেতু দিয়ে যানজট মুক্ত পরিবেশে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন।

 

আজ মঙ্গলবার সকাল থেকে গাড়ির অতিরিক্ত কোন চাপ নেই। রাত ১২ টা থেকে আজ দুপুর ২ টা পর্যন্ত ১৪ ঘন্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোটর সাইকেলসহ ২৪ হাজার ১৭৯ টি গাড়ি পার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার ৭ শত টাকা।

 

দক্ষিণাঞ্চলের ২৯ জেলার ঘরমুখো মানুষ নির্বিঘ্নে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় দ্রুত টোল পরিশোধ করে মোটর সাইকেল, যাত্রীবাহী বাস পদ্মা সেতু পারি দিচ্ছে।

 

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বাসসকে  জানান, ঈদ ছুটির প্রথম দিন হওয়ায় সকালে কিছুটা চাপ থাকলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। গাড়ির চাপ বেশি হলে তা সামাল দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। গত ১৪ ঘন্টায় মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে মোটর সাইকেলসহ ২৪ হাজার ১৭৯ টি গাড়ি পার হয়েছে।

 

তিনি আরো জানান, টোল আদায় হয়েছে ২ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার ৭ শত টাকা। টোল পরিশোধ সহজ করতে ঈদ উপলক্ষে উত্তর প্রান্তে বড় গাড়ির জন্য  অতিরিক্ত ২ টিসহ ১০ টি বুথ খোলা হয়েছে এবং মোটর সাইকেলের জন্য অতিরিক্ত ২ টিসহ ৩ টি লেন খোলা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network