1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আজ সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

আজ সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আজ ১৮ মার্চ জাতীয় সংসদের সাবেক হুইপ ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

২০২০ সালের ১৮ মার্চ বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর কনিষ্ঠ ছেলে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ জানান, ওমরা হজ্বব্রত পালণ করতে তারা সপরিবারে পবিত্র মক্কা শরীফে অবস্থান করছেন। মক্কা শরীফে পবিত্র কাবা ঘর ও মদিনা শরীফে নবীজির (স.) রওজা মোবারকে তারা তাদের প্রয়াত পিতা সৈয়দ শহীদুল হক জামাল ও সদ্য প্রয়াত মা নাসরিন হকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করবেন।

প্রসঙ্গত, গণমানুষের নেতা সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ (১৫ ফেব্রুয়ারী) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ও পিরোজপুর জেলার সংযুক্ত বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০১-০৬ সালে তৎকালীণ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন।

সৈয়দ শহীদুল হক জামাল বানারীপাড়া ও স্বরূপকাঠি উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে “উন্নয়নের রূপকার” এবং দানশীলতা ও মানবিক কর্মগুনে গরীব-দুঃখী মানুষসহ আপামর জনতার ‘ভাইজান’ হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network