1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীসহ দৈনিক মজুরি ভিত্তিক ১ হাজার ৩৭৮ জন শ্রমিকের জন্য প্রধানমন্ত্রীর ৫ হাজার টাকা ঈদ উপহার আনুষ্ঠানিকভাবে বিতরণ করেছেন নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন।

 

বুধবার (১৮ মার্চ) বরিশাল টাউন হলে এ অর্থ বিতরণকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক পরিচ্ছন্নতা কর্মীসহ শ্রমিকরা নগদ অর্থ হাতে পেয়ে খুশির কান্নায় ভেঙে পড়েন।

 

এর আগে ঈদ বোনাসের দাবিতে এই নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা আন্দোলনও করছিলেন। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমও ব্যাহত হচ্ছিল। পরে সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমান এসব কর্মীদের সাথে এক বৈঠকে দুই হাজার টাকা বোনাস প্রদানের শর্তে বিষয়টির ফয়সালা করলেও বিষয়টি পরে প্রধানমন্ত্রীর নজরে আসায় তিনি সারাদেশের সব সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৫ হাজার টাকার ঈদ উপহারের কথা ঘোষণা করেন। বুধবার বরিশাল টাউন হলে সদ্য যোগদানকারী নগর প্রশাসক বিলকিস জাহান শিরিন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন।

 

বরিশাল সিটি কর্পোরেশনের ১,৩৭৮ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীর মধ্যে ৭০৮ জন পরিচ্ছন্নতা কর্মী। আনুষ্ঠানিকভাবে নগদ অর্থ বিতরণকালে বরিশালের বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজায়ুল বারীও উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network