1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কোনো সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি : বিএনপির কেন্দ্রীয় নেতা রহমাতুল্লাহ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

কোনো সরকার এক মাসে এত সফলতা দেখাতে পারেনি : বিএনপির কেন্দ্রীয় নেতা রহমাতুল্লাহ

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার পর কোনো সরকার দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যে বর্তমান সরকারের মতো এত সাফল্য দেখাতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

 

মঙ্গলবার (১৭ মার্চ) বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকায় অবস্থিত এ কে স্কুল মাঠে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

 

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একাধিক কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করেছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যা ইতোমধ্যে ইতিবাচক ফল দিতে শুরু করেছে।

তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালুর মাধ্যমে সরকার একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গতি বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।

 

এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের উন্নয়নধারা ও জনমুখী কার্যক্রম অব্যাহত থাকলে দেশ আরও এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে।

 

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম রাড়ী, সদস্য সচিব আব্বাস উদ্দিন, বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন ও শেখ হুমায়ুন কবির মাসুদসহ জেলা, মহানগর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পেশাজীবীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network