1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে রাইসা মনি হত্যা: আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ -মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাবুগঞ্জে রাইসা মনি হত্যা: আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ -মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আলোচিত রাইসা মনি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টায় উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

এ সময় প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই ধারে শতাধিক যানবাহন আটকা পড়ে, ফলে সড়ক চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা নৃশংস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি তোলেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নিহত রাইসা মনির বাবা নজরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, শিশু রাইসা মনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক ঘটনা। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত এলাকাবাসী বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যাতে করে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জনগণের মধ্যে আস্থা ফিরে আসে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একই দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network