1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সদরঘাটে ২ লঞ্চের চাপায় একজনের মৃত্যু, নিখোঁজ ২‎ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

সদরঘাটে ২ লঞ্চের চাপায় একজনের মৃত্যু, নিখোঁজ ২‎

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সদরঘাটে ২ লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন।

‎বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ।

মৃত ব্যক্তির নাম মো. সোহেল ফকির (২২)। তিনি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চর খাগকাটা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মিরাজ ফকির।

নিখোঁজদের মধ্যে রয়েছেন মো. মিরাজ হোসেন (৪০)। তার বাবার নাম আ. মতিন ফকির। অন্য নিখোঁজ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন রুপা আক্তার (২০)। তিনি নিহত সোহেল ফকিরের স্ত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ জানান, একজন নিহত হয়েছেন, একজন আহত অবস্থায় চিকিৎসাধীন এবং এখন পর্যন্ত ২ জন নিখোঁজের তথ্য পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলার দিয়ে একটি লঞ্চে যাত্রী তোলার সময় পেছন থেকে এমভি জাকের-৩ নামের একটি লঞ্চ ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ‎দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network