1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
২১ যাত্রীর বাড়তি ভাড়া ফিরিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট, ৪ পরিবহনকে জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

২১ যাত্রীর বাড়তি ভাড়া ফিরিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট, ৪ পরিবহনকে জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশালে যাত্রীবাহী বাসের ২১ যাত্রীর কাছ থেকে আদায় করা বাড়তি ভাড়া ফিরিয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অপরাধে চারটি পরিবহনকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা বলেন, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস স্বরূপকাঠির উদ্দেশে ছেড়ে আসে।

বাসে থাকা ২১ জন যাত্রীর বরিশালে নামার কথা। সেই হিসাবে তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫৬৫ টাকা করে ভাড়া নেওয়ার কথা। কিন্তু তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করা হয়েছে।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসে প্রবেশ করে যাত্রীর কাছ থেকে ভাড়ার বিষয়ে জানতে চাইলে তারা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন।

পরে হানিফ পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ২০০ টাকা করে ২১ যাত্রীকে ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি শ্যামলী পরিবহনের দুটি, মেঘনা পরিবহনের একটি বাসকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা বলেন, ঈদুল ফিতরে বাড়তি ভাড়া আদায় বন্ধসহ সড়কে শৃঙ্খলা রক্ষায় খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হরেকৃষ্ণ অধিকারীকে বরিশালে নিযুক্ত করা হয়েছে। তিনি ১৬ থেকে ২৪ মার্চ পর্যন্ত বরিশালে দায়িত্ব পালন করবেন।

ঢাকা থেকে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের সমন্বয়ে প্রতিদিন অভিযান চলবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network