1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিটিভিকে মানুষের আস্থার জায়গায় নেওয়াই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বিটিভিকে মানুষের আস্থার জায়গায় নেওয়াই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশন একটি বড় প্রতিষ্ঠান হলেও মানুষের আস্থা এখনো পুরোপুরি অর্জন করতে পারেনি। এটিকে জনগণের আস্থাভাজন একটি গণমাধ্যমে পরিণত করাই এখন আমার জন্য বড় চ্যালেঞ্জ এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমি আপ্রাণ চেষ্টা করছি তথ্য মন্ত্রণালয়কে সময়োপযোগী করে গড়ে তুলতে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কাজ শুরু করেছি। বিটিভি ও বাংলাদেশ বেতারকে আধুনিক ও যুগোপযোগী করতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

 

তিনি বলেন, ‘নির্বাচনের সময় আমরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। বিটিভি ও বাংলাদেশ বেতারকে কীভাবে আরও কার্যকর ও আস্থার জায়গায় নেওয়া যায় এবং সরকারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কতটা স্বায়ত্তশাসন দেওয়া সম্ভব সেই বিষয়গুলো নিয়েও কাজ চলছে।’

 

উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খসরু প্রমুখ।

 

এছাড়া স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, সাংবাদিক এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

 

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকার ও সদস্য বিএম বেলাল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network