1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি ঘর ভস্মিভূত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালে বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি ঘর ভস্মিভূত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ সংলগ্ন বান্দরোড এলাকায় অবস্থিত এলএইচডি ঘাট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও দুটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা গেছে, অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বস্তির বাসিন্দা নুরুল ইসলাম কালুর ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

পরে তা পাশের জাপান বেপারী ও ইউনুস খানের ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং মাত্র ১৪ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় অন্তত দেড় শতাধিক ঘর ও দোকানঘর রক্ষা পেয়েছে।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, ওই বস্তিতে প্রায় দেড় শতাধিক বসতবাড়ি ও দোকান রয়েছে। রাতে এ ধরনের ঘটনা ঘটলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।

তবে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network