1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন-ইউএনও আলী সুজা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন-ইউএনও আলী সুজা

  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন ইউএনও আলী সুজা।
১ এপ্রিল বুধবার  বেলা ১১ টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৭ ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা ও দেড় বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন,শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আঃ আজিজ,সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জমাদ্দার,উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফসহ অনেকে।
উল্লেখ্য ৩১ মার্চ গভীর রাতে ধামুরা বাজারের পূর্ব পাড়  বাসস্ট্যান্ডের সম্মুখে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। এরপর স্থানীয়রা,পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে পল্টি ফিড,স্টীল এর দোকান, ফার্নিচার এর দোকান,সেনেটারী মালামালের দোকান, টাইলস্ এর দোকান,ফিস ফিড এর দোকানসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়।
ভুক্তভোগীরা হলেন ধামুরা বাজারের হাফসা পল্টিফিড এর মালিক মশিউর রহমান,স্টীল দোকানের মালিক বাদল হাওলাদার,হালাদার ফার্নিচারের মালিক পরিমল হালদার, জাকির সেনেটারীর মালিক জাকির হোসেন  তাজোয়ার স্টিল দোকানের মালিক হুমায়ুন কবির,  হাফসা ফিস ফিড এর মালিক শাহাবুদ্দিন ও শিশির কর্মকারের অফিস।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে এবং আরো সাহায্য সহযোগিতা প্রদানের চেষ্টা অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network