1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল হাসপাতালে ২০ বেডের শিশু ওয়ার্ডে রোগী ভর্তি ৮৮ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশাল হাসপাতালে ২০ বেডের শিশু ওয়ার্ডে রোগী ভর্তি ৮৮

  • আপডেট সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: হামের প্রাদুর্ভাব বাড়ার পর থেকেই বরিশালের শেবাচিম হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা। হাসপাতালের ২০ বেডের শিশু ওয়ার্ডে এখন দম ফেলানোর জায়গা নেই। এক বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে দুই থেকে তিনজন শিশুকে।

এছাড়াও বেড না পেলে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

এ অবস্থায় ক্ষুদ্ধ শিশু রোগীর অভিভাবকরা।
বরিশাল শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, মূল শিশু ওয়ার্ডে রয়েছে ২০টি বেড। রোগী ভর্তি হয়েছে ৪২ জন। নতুন করে চালু করা একটি কক্ষে অতিরিক্ত রোগী ভর্তি হয়েছে ৬৬ জন।

হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের।

রোগীর স্বজনরা মনে করছেন, হাসপাতালে শিশুদের সুচিকিৎসার জন্য আরও বেডের ব্যবস্থা জরুরি। এক বেডে দুই/তিনজনকে একসঙ্গে চিকিৎসা দেওয়া বিপদজনক।

বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মনির বলেছেন, শিশুদের চিকিৎসার জন্য তিনটি পৃথক আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও বেড সংকটের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ দিকে গত তিন মাসে বরিশাল বিভাগে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ শিশুর। নতুন করে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে হামের উপসর্গ নিয়ে ১১৫ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ৫৪ জন, বরিশাল সিটি করপোরেশন এলাকায় দুইজন, বরিশাল জেলায় ১৫, পটুয়াখালীতে ১৩, ভোলায় ১২, পিরোজপুরে পাঁচ ও বরগুনায় ১৪ জন ভর্তি হয়েছে।

বরিশাল বিভাগে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৩৮৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৩ জন।

হাম রোগের প্রাদুর্ভাব রুখতে সচেতনতা প্রয়োজন। বরিশাল বিভাগে হঠাৎ করে এর প্রাদুর্ভাব বেড়েছে, যা খুবই উদ্বেগজনক। যেসব শিশুদের হামের টিকা দেওয়া হয়নি তাদের দ্রুত টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network