1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
একটি শিশুও যেন ভ্যাকসিন থেকে বাদ না যায়: বিসিসি প্রশাসক - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

একটি শিশুও যেন ভ্যাকসিন থেকে বাদ না যায়: বিসিসি প্রশাসক

  • আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। নগরের মাতৃসদন কেন্দ্রে সিটি কর্পোরেশন পরিচালিত কেন্দ্রে রোববার (৫ এপ্রিল) দুপুরে এ কর্মসূচির সূচনা হয়।

 

এসময় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী হামমুক্ত বাংলাদেশের লক্ষ্যে আজ থেকে বিশেষ টিকাদান কর্মসূচির সূচনা হয়েছে। সেজন্য বরিশাল সিটি কর্পোরেশনের চারটি স্থায়ী কেন্দ্র থেকে এ টিকা দেওয়া হচ্ছে।

 

পাশাপাশি আরও ১৫টি কেন্দ্রেও হামের টিকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শিশুদের দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ কার্যক্রম আগামী ২১ তারিখ পর্যন্ত চলবে। এতে করে হামের প্রাদুর্ভাব কমে আসবে বলে মনে করেন তিনি।

সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, হামের ভ্যাকসিন আমাদের পর্যাপ্ত রয়েছে, আমরা চাই একটি শিশুও যেন ভ্যাকসিন থেকে বাদ না যায়।

 

আর এ লক্ষ্যে আমরা মাইকিংসহ মসজিদে মসজিদে প্রচারণার ব্যবস্থা করেছি। এছাড়া কোনো শিশুর যদি হামের লক্ষণ দেখা দেয় তাহলে তারা যদি আমাদের দেওয়া নির্ধারিত নম্বরে অবগত করে, আমাদের কর্মীরা প্রয়োজনে ওই শিশুর কাছে গিয়ে প্রয়োজনীয় স্যাম্পল সংগ্রহ করে ঢাকার মহাখালী থেকে পরীক্ষা করিয়ে রিপোর্ট আনতে পারবে।

এর আগে সকালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম প্রকোপ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের স্বাস্থ্য উপদেষ্টা ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, জেলা প্রশাসক খাইরুল আলম সুমনসহ স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ইমারজেন্সি রেসপন্স হিসেবে বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায়, বরগুনা সদর ও ঝালকাঠির নলছিটিতে হামের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম আজ শুরু হয়েছে। সর্বত্র এ ভ্যাকসিন ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুদের দেওয়া হচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network