1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
অপপ্রচারের শিকার বরিশালের ডিসি খায়রুল আলম! সচেতন মহলের ক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

অপপ্রচারের শিকার বরিশালের ডিসি খায়রুল আলম! সচেতন মহলের ক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের স্বনামধন্য জেলা প্রশাসক খাইরুল আলম সুমনকে ঘিরে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের মতে, জেলার উন্নয়নমূলক কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসেবামূলক নানা উদ্যোগ জোরদার করার ফলে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

 

জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা প্রশাসক খাইরুল আলম সুমন বরিশালে সরকারি সেবার মান উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হয়েছে এবং সাধারণ মানুষের প্রশাসনিক সেবা পাওয়াও সহজ হয়েছে।

 

এদিকে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের অপপ্রচার জনস্বার্থবিরোধী এবং এতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো কোনোভাবেই কাম্য নয়। তারা এসব অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি সত্যতা যাচাই করে তথ্য গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network