1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছাত্রদল নেতার উপর হামলা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছাত্রদল নেতার উপর হামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় শোলক ইউনিয়নের পুর্ব ধামুরা গ্রামে মাদক বিক্রীতে বাধা দেয়ায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবিরা ছাত্রদল নেতাকে পিটিয়ে রক্তাক্ত যখম করে ও হত্যা করার চেস্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

৮ এপ্রিল বুধবার সন্ধ্যা সারে ৭ টার সময় হামলার ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানায় ৮ জনকে আসামী অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানাযায়, শোলক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পুর্ব ধামুরা গ্রামের মৃত হাফেজ জমাদারের ছেলে ঢাকার হাতিরঝিল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছোলাইমান ইসলাম হৃদয় (২৮), কিছুদিন আগে ধামুরা বাড়িতে এসে দেখে তাদের বাড়ির পাশেই আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের মোঃ জালাল সরদারের পুত্র মোঃ সাকিব সরদার (২৪) তার দলবল নিয়ে মাদক বিক্রী করে থাকে । মাদক বিক্রি বাধা দেয়ায় ছোলাইমান ইসলাম হৃদয় এর উপর ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ী সাকিব সরদার ।

ছোলাইমান ইসলাম হৃদয় সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে খালা বাড়ি যাচ্ছিল ধামুরা-রত্নপুর সংযোগ কালভার্টের কাছে আসলে শাকিব সরদার তার দলবল নিয়ে ছোলাইমান হৃদয়কে মারধর করে আহত করে তুলে নিয়ে দীঘিরপাড় একটি নির্জন জঙ্গলে নিয়ে আবার মারধর করে ও ধাড়ালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করার চেস্টা করে। দুটি দামী আইফোন যার মূল্য আনুমানিক এক লক্ষ্য টাকা ও নগদ বার হাজার টাকা লুটে নেয় ।

এসময় ডাক চিৎকার দিলে এলাকাবাসী টের পেয়ে ছুটে গেলে শাকিব সরদার ও তার দলবল ছোলেইমান হৃদয়কে ফেলে পালিয়ে যায়।

এলাকাবাসী ছোলেইমান হৃদয়কে চিনতে পেরে পরিবারদের খবর দিলে পরিবারের লোকজন উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করান এবং চিকিৎসাধীন রয়েছে ।

বিষয়টি উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল হাসান এর কাছে জানতে চাইলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network