1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে টিফিনে পচা-বাসি খাবার : স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাকেরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে টিফিনে পচা-বাসি খাবার : স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত টিফিনে নিম্নমানের, পচা ও বাসি খাবার দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দের আওতায় দেওয়া এই খাবার খেয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

 

সরেজমিনে ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সরকারি নিয়মানুযায়ী শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর টিফিন সরবরাহের কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার। অনেক ক্ষেত্রে বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা এসব খাবার খেয়ে শিশুদের পেটব্যথা ও বমির মতো উপসর্গ দেখা দিচ্ছে।

 

ক্ষুব্ধ অভিভাবকরা জানান, সন্তানদের সুস্থতার কথা ভেবে আমরা স্কুলে পাঠাই। কিন্তু সেখানে যদি এভাবে নষ্ট ও পচা খাবার দেওয়া হয়, তবে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবেই একশ্রেণির অসাধু চক্র শিশুদের খাবারের টাকা আত্মসাৎ করে এই পচা-বাসি খাবার পরিবেশন করছে।

 

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, কয়েকটি বিদ্যালয়ে মানহীন খাবার পরিবেশনের সংবাদ আমরা পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় সচেতন মহলের মতে, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করা জরুরি। এ ধরনের অবহেলা কোমলমতি শিশুদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে। এলাকাবাসী অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং নিরাপদ টিফিন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network