1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বাবুগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছায়মন মুন্সী ওরফে বাবু (২১) নামে এক যুবককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছায়মন মুন্সী বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আলী আকবর মুন্সীর ছেলে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. হেলালুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি স্কুল ব্যাগের ভেতর থেকে আনুমানিক ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছায়মন মুন্সী দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network