1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় নদীতে ভাসছিলো  স্কুল শিক্ষার্থীর লাশ  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বানারীপাড়ায় নদীতে ভাসছিলো  স্কুল শিক্ষার্থীর লাশ 

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় নদী থেকে ভাসমান অবস্থায় দুর্জয় (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। সে উজিরপুর উপজেলার হারতা গ্রামের বাসিন্দা শুকলালের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
সোমবার (১৩ এপ্রিল)  সকাল পৌণে ৯টার দিকে বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের বাওয়ালিয়া গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে স্থানীয়রা একটি লাশ ভাসতে  দেখে  তারা সেটি উদ্ধার করেন। এসময় শনাক্ত করা হয় এটি নিখোঁজ দুর্জয়ের মরদেহ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) সকালে দুর্জয় নৌকায় করে নদীতে ভাসমান হাটে তরমুজ সংগ্রহ করতে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে স্কুল শিক্ষার্থী দূর্জয়ের অপমৃত্যু হয়েছে ধারণা করা হলেও, তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এদিকে দূর্জয়ের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একটি সম্ভাবনাময় কিশোর প্রাণের এমন অকাল মৃত্যু স্থানীয়দের মাঝে গভীর বেদনার সৃষ্টি করেছে।
এদিকে গত ৪ এপ্রিল সকালে  সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় ইউনুস আলী (৬০) নামের এক ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যু রহস্য উদঘাটনের আগেই ৯ দিনের ব্যবধানে এবার একই ইউনিয়নে শাখা নদী থেকে স্কুল ছাত্র দূর্জয়ের ভাসমান মরদেহ উদ্ধার জনমনে উৎকন্ঠা ও নানা প্রশ্নের উদ্রেক করেছে। রাহাদ সুমন,বানারীপাড়া

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network