1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হারতা মাছ বাজারে সরকার নিষিদ্ধ ঘোষিত বিরল প্রজাতির ‘শাপলা পাতা’ মাছ প্রকাশ্যে বিক্রির অভিযোগ উঠেছে।
বিলুপ্তপ্রায় এই মাছ বাজারে বিক্রি হওয়ায় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অতিসম্প্রতি জেলেদের জালে ধরা পড়া প্রায় ৬৭কেজি ওজনের একটি শাপলা পাতা মাছ সোমবার সকালে হারতা মৎস্য আড়তে আনা হয়।
পরে খুচরা বিক্রেতারা মাছটি প্রতি কেজি ৪৫০ টাকা দরে ভাগ করে বিক্রি করেন।
এ বিষয়ে হারতা মাছ বাজার সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার বলেন, বিষয়টি তাদের নজরে আসার আগেই ব্যবসায়ীরা দ্রুত মাছটি কেটে বিক্রি করে স্থান ত্যাগ করেন।
তিনি দাবি করেন, মাছটি স্থানীয় নদীর নয়; বরং উপকূলীয় এলাকা থেকে কিনে এনে বাজারে বিক্রি করা হয়েছে।
উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, শাপলা পাতা মাছ বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে লোক পাঠানো হলেও ঘটনাস্থলে গিয়ে কোনো মাছ বা সংশ্লিষ্ট বিক্রেতাকে পাওয়া যায়নি।
তারা আগেই সরে পড়েছেন। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল বলছে, জীববৈচিত্র্য রক্ষায় বিলুপ্তপ্রায় জলজ প্রাণী, বিশেষ করে কচ্ছপ ও শাপলা পাতা মাছ নিধন বন্ধে কঠোর নজরদারি জরুরি।
অন্যথায় এসব বিরল প্রজাতি চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network