1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুুরে ছাত্রকে বলাৎকার, এলাকাজুরে তোলপাড়! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুুরে ছাত্রকে বলাৎকার, এলাকাজুরে তোলপাড়!

  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতায় শিশু শ্রেণির হতদরিদ্র ছাত্রকে বলাৎকার করেছে ভ্যান চালক কিশোর বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় আশ্রায়ন প্রকল্পের বসবাসরত ইউসুফ হোসেন  হাওলাদারের ছেলে শিশু শ্রেণির ছাত্রকে ওই এলাকার প্রভাবশালী সাইদুল হোসেনের বখাটে ছেলে ভ্যান চালক কিশোর ফাহিম(১৬) গত শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আশ্রায়ন প্রকল্পের একটি পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে।
শিশুটি অসুস্থ হয়ে পরলে তার বাবা-মায়ের কাছে বিষয়টি জানালে তাকে কোটালিপাড়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নেয়। এ ব্যপারে হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ হোসেন হাওলাদার জানান বিষয়টি শুনেছি। তবে মামলা নাকি মিমাংসা হবে  তা তাদের বিষয়।
হারতা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল তালুকদার জানান খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই এবং শিশু ও তার পরিবার বলাৎকারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। শিশুর মাতা রোজিনা বেগম জানান আমার নাবালক অবুঝ শিশুকে জোরপূর্বক বলাৎকার করে এবং মুখ চেপে ধরে হত্যার চেষ্টা করে। ডাকচিৎকার করলে ওই লম্পট পালিয়ে যায়।
এছাড়া অল্পের জন্যে প্রানে বেঁচে যায় আমার নাবালক ছেলে। এরপর আমি বিষয়টি প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল তালুকদার ও  জাহাঙ্গীর খলিফাকে জানিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে লম্পটের পরিবার আমাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। তাদের হুমকির মুখে আতঙ্কে রয়েছি। এমনকি উজিরপুর হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ায় বাধা দেয়া হয়। পরে কোন উপায়ন্তর না পেয়ে কোটালীপারা হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বলাৎকারের ঘটনায় জড়িত লম্পটের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে ভুক্তভোগী শিশুর পরিবার ও  এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network