1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি ড. আসিফ মিজানকে বরিশাল বিভাগ সমিতি ঢাকা'র সংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বিদেশে প্রথম বাংলাদেশি ভিসি ড. আসিফ মিজানকে বরিশাল বিভাগ সমিতি ঢাকা’র সংবর্ধনা

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘বৈশাখী উৎসব-১৪৩৩ ও বাউল সংগীত অনুষ্ঠান’।

 

বরিশাল বিভাগ সমিতি, ঢাকা আয়োজিত এই অনুষ্ঠানটি গতকাল ১লা বৈশাখ (১৪ এপ্রিল) শেকড়ের টানে আসা মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার দারুসসালাম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর এবং আন্তর্জাতিক ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন ২০২৬’ পদকে ভূষিত প্রফেসর ড. আসিফ মিজান।

 

বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ভিসি হওয়ার গৌরব অর্জন করায় এবং মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. আসিফ মিজানকে এই অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুবেল হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ড. মিজানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

 

সংবর্ধনার প্রতিক্রিয়ায় ড. আসিফ মিজান বলেন, শেকড়ের টানে আপন মানুষের মাঝে এমন অসাধারণ আয়োজনে উপস্থিত থাকতে পেরে আমি অভিভূত। শুদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বরিশাল বিভাগ সমিতির এই উদ্যোগ প্রশংসনীয়। আশা করি, তাদের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করা ড. আসিফ মিজান দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও সোমালিয়ার বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করছেন।

 

তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি মানবাধিকার রক্ষায় তার অসামান্য অবদানের জন্য তাকে ‘হিউম্যান রাইটস চ্যাম্পিয়ন ২০২৬’ উপাধিতে ভূষিত করা হয়। এছাড়াও তিনি রোটারি ক্লাব অব ঢাকা স্কলারসের প্রতিষ্ঠাতা যুগ্ম-সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত।

 

সাংস্কৃতিক বৈচিত্র্য-অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ঐতিহ্যবাহী বাউল সংগীতের আসর। বাউল সুরের মূর্ছনা এবং গুণীজনদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে-উপস্থিত ছিলেন সৈয়দ জিয়াউর রহমান নবু, রুহুল আমিন হাওলাদার এবং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

আয়োজকরা জানান, বরিশালের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে রাজধানীর বুকে ছড়িয়ে দিতেই প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network