1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাধবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে মাঠে নামলেন মাসুদ হোসেন মোল্লা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

মাধবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে মাঠে নামলেন মাসুদ হোসেন মোল্লা

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূলের পরিচিত মুখ ও সাবেক ছাত্রনেতা মাসুদ হোসেন মোল্লা। প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

 

দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় মাসুদ হোসেন মোল্লা বর্তমানে বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক এবং মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এলাকায় সংগঠনের ভিত্তি মজবুত করতে ভূমিকা রেখেছেন।

 

ছাত্রজীবন থেকেই নেতৃত্বের পরিচয় দেওয়া এই তরুণ রাজনীতিক এলাকায় মানবিক ও সাধারণ জীবনযাপনের জন্য সুপরিচিত। স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, বিপদে-আপদে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

 

স্থানীয় সূত্র জানায়, মাসুদ হোসেন মোল্লা নিয়মিতভাবে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসেন। পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা এবং উন্নয়নমূলক নানা উদ্যোগে তার সম্পৃক্ততা রয়েছে।

 

প্রার্থিতা ঘোষণার সময় তিনি বলেন, আমি এই এলাকারই সন্তান। মাধবপাশা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়নে রূপ দিতে চাই। আপনাদের সমর্থন ও দোয়া থাকলে আমি সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে পারব।

 

তিনি আরও জানান, নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করবেন।

 

এদিকে, তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় ভোটারদের একটি বড় অংশ তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, তৃণমূলের সঙ্গে তার সংযোগ এবং সাংগঠনিক অভিজ্ঞতা তাকে নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network