1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে দুই হাজার জেলে পাবেন সরকারি খাদ্য সহায়তা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে দুই হাজার জেলে পাবেন সরকারি খাদ্য সহায়তা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ইলিশ অভয়াশ্রমে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন মার্চ ও এপ্রিল মাসে ইলিশ আহরণ থেকে বিরত থাকায় বরিশালের হিজলা উপজেলার দুই হাজার সুফলভোগী জেলে পাবেন সরকারি বরাদ্দের খাদ্য সহায়তা। মঙ্গলবার দুপুরে জেলেদের মাঝে সরকারি বরাদ্দের খাদ্য সহায়তার উদ্বোধণ করা হয়েছেন।

 

এ সহায়তার মাধ্যমে প্রত্যেক জেলে ১২ কেজি করে আটা, ৮ কেজি ডাল, ১০ লিটার সয়াবিন তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি এবং ৪ কেজি লবণ পাবেন। জেলেদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন করেছেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসাইন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, যুবদল নেতা দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. মনিরুজ্জামান, উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শাহজাহান রেজা, সরকারি হিজলা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাইদ সায়হান, সাংগঠনিক সম্পাদক রিয়াদুল ইসলাম জিসান প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network