1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালবাসীর পানির কষ্ট শেষ, সচল রূপাতলী শোধনাগার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশালবাসীর পানির কষ্ট শেষ, সচল রূপাতলী শোধনাগার

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরের অনেক পরিবারের দিন শুরু হতো একটাই প্রশ্ন দিয়ে—আজ পানি পাওয়া যাবে তো? কারো সকাল কাটত কলের সামনে অপেক্ষায়, কেউ আবার দূর থেকে পানি এনে দিনের চাহিদা মেটাতেন। দীর্ঘদিনের সেই ভোগান্তির মধ্যে অবশেষে স্বস্তির খবর এলো। নগরের রূপাতলীতে ১৬ এমএলডি ক্ষমতাসম্পন্ন পানি শোধনাগারটি আবার চালু হয়েছে।

 

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্ল্যান্টটির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘদিনের পানিসংকটে থাকা নগরবাসীর মধ্যে নতুন আশা তৈরি হয়েছে।

সিটি করপোরেশন সূত্র জানায়, শোধনাগারটি দীর্ঘদিন ধরে আংশিক অকার্যকর থাকায় নগরের বিভিন্ন এলাকায় নিয়মিত পানি সরবরাহ ব্যাহত হচ্ছিল। এতে অনেক পরিবারকে বিকল্প উৎসের ওপর নির্ভর করতে হয়েছে। কেউ টিউবওয়েল বা পুকুরের পানি ব্যবহার করেছে।

কেউ আবার অতিরিক্ত খরচ করে বোতলজাত পানি কিনেছেন। ফলে সুপেয় পানির সংকট নগরবাসীর নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছিল।

সম্প্রতি প্ল্যান্টটিতে বড় ধরনের মেরামত, যন্ত্রপাতি পরিবর্তন এবং প্রযুক্তিগত উন্নয়ন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন এটি প্রতিদিন প্রায় ১৬ মিলিয়ন লিটার পানি শোধন করে নগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, এই শোধনাগার চালু হওয়ায় শুধু পানি সরবরাহই বাড়বে না, নগরবাসীর জীবনযাত্রার মানও উন্নত হবে। নিরাপদ পানি নিশ্চিত হলে পানিবাহিত রোগের ঝুঁকি কমবে, সময় সাশ্রয় হবে এবং মানুষের দৈনন্দিন চাপও কমবে।

 

বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, নিরাপদ পানি সরবরাহ করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। এই প্ল্যান্ট চালুর মাধ্যমে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

 

নগরের বাসিন্দাদের মধ্যেও ইতিমধ্যে আশার সঞ্চার হয়েছে।

নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত হলে সবচেয়ে বেশি উপকার পাবেন নারী ও শিশুরা, যাদের ওপর পানি সংগ্রহের বাড়তি চাপ ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পানি শাখার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network