1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

উজিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এ মিছিলের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে মুখোশ পরিহিত কয়েকজন ব্যক্তি হঠাৎ করেই মহাসড়কের ওপর স্বল্প সময়ের জন্য একটি মিছিল বের করে। মিছিলটি কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং পরবর্তীতে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

এ ঘটনায় একই দিন দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে মিছিলের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়।

সূত্র আরো জানায়, মিছিলে অংশগ্রহণকারীদের প্রতি কিছু আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীর পক্ষ থেকে উৎসাহমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

অন্যদিকে, বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, ।বিষয়টি আমাদের সরাসরি নজরে আসেনি এবং এ বিষয়ে কেউ অভিযোগও করেনি। প্রাথমিকভাবে জানা গেছে, মিছিলকারীরা খুব অল্প সময়ের জন্য লোকচক্ষুর আড়ালে মিছিল করে দ্রুত স্থান ত্যাগ করে এবং পরে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করে।

 

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে।

এ ঘটনায় এলাকাজুড়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network