1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন! আজকের শিক্ষার্থীরাই এ দেশের নেতৃত্ব দেবে,তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমপি সান্টু  বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে ঝালকাঠি  বিএনপির প্রস্তুতি সভা লালমোহনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা কাঠালিয়ায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন, ধ্বংস ২৫ কয়লার চুল্লি ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা সরকারি অফিসে রান্নার সরঞ্জাম, বিছানা-খাবার টেবিল!

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার (২ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটি প্রকাশ করা হয়।

 

 

এর আগে শুক্রবার (পহেলা মে) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাক্ষরিত নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত কমিটিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আরিফ হোসাইন শান্ত।

 

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে আশিক এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. ইত্তেসাফ-আর-রাফি দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সহ-সভাপতি পদে মিনহাজুল ইসলাম, মো. সাব্বির হোসাইন, মো. রাকিব হাসান রকি, মিঞা বাবুল, মো. রাজন হোসেনসহ মোট ৩১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে তাওহীদা রহমান রাকা, মো. বিল্লাল হোসেন, মো. ওয়াহিদুজ্জামান, আজমাইন সাকিবসহ মোট ৩৩ জন স্থান পেয়েছেন। সহ-সাধারণ হিসেবে ছয়জন দায়িত্ব পেয়েছেন।

 

সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মিজানুর রহমান, সহ-সাংগঠনিক হিসেবে ১৬ জন দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক হিসেবে রিফাত আহমেদ পিয়াস ও সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো. রিফাত মাহমুদকে মনোনীত করা হয়েছে। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল রহমান তামীম ও সহ-প্রচার সম্পাদক হিসেবে মো. আব্দুল্লাহ দায়িত্ব পেয়েছেন।

 

অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, আইন সম্পাদক মো. জাহিদুল ইসলাম। মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাইমা সুলতানা। তথ্য ও গবেষণা সম্পাদক সাইমুন ইসলাম।  আন্তর্জাতিক সম্পাদক মো. ওয়্যাসকুরুনি সাকিব। নারী ক্ষমতায়ন ও ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক মহিমা জাহান মুনা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network